Saturday, May 16, 2026

সোশ্যাল মিডিয়া থেকে প্রোফাইল ডিলিট করলেন রাজ কুন্দ্রা

Date:

Share post:

টুইটার ও ইনস্টাগ্রাম (Social media).থেকে নিজের ভেরিফয়েড অ্যাকাউন্ট ডিলিট করলেন রাজ কুন্দ্রা (raj kundra) মাস কয়েক আগে পর্নোগ্রাফি মামলায় মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা গ্রেফতার করেছিল রাজ কুন্দ্রাকে। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ নিজেও একজন এনআরআই কোটিপতি ব্যবসায়ী বলে সমাজে পরিচিত ছিলেন । কিন্তু পর্নকাণ্ডে হঠাৎ গ্রেফতার হয়ে যাওয়ার খবরে তোলপাড় হয়েছিল গোটা দেশ। সব মহলেই জানাজানি হয়ে যায় রাজ নীল ছবি তৈরি করতেন। সেই সব ছবি নাকি আপলোড করতেন একটি অ্যাপে। আর রাজের এই কোটি কোটি টাকার সম্পত্তির অন্যতম উৎস নাকি এই নীল ছবির ব্যবসা। গোটা ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে রাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। বার বার জামিন নাকচের পর অবশেষে জেল মুক্ত হয় রাজ। কিন্তু মুম্বইয়ে নিজের বাড়িতে ফিরে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রেখেছেন রাজ । আর এবার তিনি ডিলিট করলেন তাঁর টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যকাউন্ট।

একটা সময় সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করতে বেশ স্বচ্ছন্দ ছিলেন রাজ। জনসংযোগের ক্ষেত্রেও তিনি ছিলেন সিদ্ধহস্ত । কিন্তু পর্নকাণ্ডে গ্রেফতারি জীবন বদলে দিয়েছে রাজের। এখন তাই এখন সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে সরিয়ে নিলেন ।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...