Sunday, May 17, 2026

গড়িয়াহাট জোড়া খুনকাণ্ড : ভিকি ও তার সঙ্গীর ১৪ দিনের জেল হেফাজত

Date:

Share post:

গড়িয়াহাটে (Garaiahat Murder Case) খুনের ঘটনায় অভিযুক্ত ভিকি হালদার ও তার সঙ্গীকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত (Alipur Court)। আগামী ১৩ নভেম্বর ধৃতদের আবার আদালতে পেশ করা হবে। তদন্তকারীদের আধিকারিকদের অনুমান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য উঠে আসতে পারে।

আরও পড়ুন-উৎসবের সময় ভোট চাইনি আমরা, গোহারা হেরে সাফাই দিলীপ ঘোষের

মঙ্গলবার খুনের কারণ, অস্ত্র উদ্ধার ও ঘটনার পুনর্নিমাণের জন্য পুলিশি হেফাজতে আবেদন করা হয়। আলিপুর আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। সুবীর চাকি (Subir Chaki) ও তাঁর গাড়ির চালককে খুনের পর আঙুল থেকে সোনা ও রূপোর আংটি খুলে নিয়েছিল ভিকি। সেই আংটিগুলি তার এক বন্ধুর কাছে জমা রেখে ৫ হাজার টাকা নিয়েছিল ভিকি। আর সেই টাকাকেই পুঁজি করে মুম্বই পাড়ি দেয় কাঁকুলিয়া জোড়া খুনের ঘটনার মূল অভিযুক্ত। খুনের প্রায় তিনি সপ্তাহ পরে মুম্বই থেকে ভিকি হালদার ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়।

খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ (Police) অন্যতম মূল অভিযুক্ত হিসেবে ভিকি ও তার মায়ের সন্ধান পায়। ভিকির মা মিঠু হালদারকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু ভিকি এবং তার এক সঙ্গী এতদিন পলাতক ছিল। পুলিশের চোখে ধুলো দিয়ে বারবার মোবাইল নম্বর বদলাচ্ছিল সে।

আরও পড়ুন-ফের বিস্ফোরণ: বিজেপির কোন্দল বাড়ালেন তথাগত

পুলিশ সূত্রে খবর, গত ১৮ অক্টোবর হাওড়া থেকে ট্রেনে ওঠে ভিকি ও তার সঙ্গী। তারা পরেশনাথের (Pareshnath) টিকিট কাটে। কিন্তু তারা সেখানে না গিয়ে যায় মুম্বইয়ে। এরপর মুম্বইতে কালাচৌকি এলাকার একটি নির্মীয়মান বহুতলে নিরাপত্তারক্ষীর কাজ করছিল সে। এ দিকে প্রথম থেকেই তার ওপর নজর ছিল কলকাতা পুলিশের গোয়েন্দাদের। প্রথমে পরেশনাথে গিয়েও তার সন্ধান পায়নি পুলিশ। পরে তারা মুম্বইতে যায়। গত শনিবার রাতে ভিকিকে গ্রেফতার করা হয়েছে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...