Monday, April 6, 2026

টি-২০ বিশ্বকাপে পরপর দু’ম‍্যাচে হারের কারণ হিসাবে পিচকে কাঠগড়ায় তুলল ভারতীয় দল

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ( T-20 world cup) পরপর দু’ম‍্যাচ হেরে বেশ চাপে ভারতীয় দল ( india team)। পাকিস্তানের ( Pakistan)পর নিউজিল্যান্ডের ( New Zealand) কাছে হেরে বিশ্বকাপে সেমিফাইনালের রাস্তা কঠিন বিরাট কোহলি, রোহিত শর্মাদের কাছে। পাকিস্তান ম‍্যাচের পাশাপাশি নিউজিল্যান্ড ম‍্যাচে ভারতের ব‍্যাটিং ধসের কারণেই হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। যদিও এই যুক্তি মানতে রাজি নন ভারতের ব‍্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour)। ভারতের এই হারের জন্য ক্রিকেটারদের ব্যর্থতার নয়, বরং দুবাইয়ের পিচকেই অনেক বেশি দায়ী করলেন কোহলিদের ব্যাটিং কোচ।

আফগানিস্তান ম‍্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বিক্রম রাঠৌর বলেন,” এই পিচে প্রথমে ব্যাট করা সহজ নয়। যারাই প্রথমে ব্যাট করেছে, সমস্যায় পড়েছে। পিচের জন্যই আমাদের ব্যাটাররা বড় শট খেলতে পারেনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঝের ওভারে স্কোরবোর্ড সচল ছিল না। এই পিচে প্রতি বলে রান নেওয়া খুব কঠিন। আমি বলছি না শুধু আমাদের সমস্যা হয়েছে, এই পিচে যারা প্রথমে ব্যাট করেছে সবার একই সমস্যা হয়েছে। তাই রানের সংখ‍্যা বাড়ানো যায়নি।”

আরও পড়ুন:নিউজিল্যান্ড ম‍্যাচে কেন রোহিতের বদলে ওপেন করলেন ইশান? জানালেন ভারতের ব‍্যাটিং কোচ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...