Wednesday, May 6, 2026

বিজেপির মিথ্যাচারের জবাব, শান্তিপুরের মানুষ বাছলেন ব্রজকিশোর গোস্বামীকেই

Date:

Share post:

মিথ্যাচারের জবাব পেল বিজেপি (BJP)। বিধানসভা নির্বাচনে ১৬ হাজারের বেশি ভোটে জিতেছিল। বিধায়ক পদ ছেড়ে সাংসদ পদ বহাল রাখলেন জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। তার ফল মিলল উপনির্বাচনে(By Poll)। মানুষই জিতিয়ে ছিলেন আর মানুষই নিশ্চিহ্ন করল বিজেপিকে। শান্তিপুরের (Shantipur) মানুষ বেছে নিলেন ভূমিপুত্র ব্রজকিশোর গোস্বামীকে (Braja kishor Goswami)। জয়ের পরই ‘শান্তিপুরের মানুষের সুখ-দুঃখের সাথী হব’ বলে বার্তা দিয়ে মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিলেন ব্রজকিশোর।

প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছিলেন, ‘শান্তিপুরে ঘাসফুলই ফুটবে।’ কথা রাখলেন এখানকার মানুষ। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এদিন বলেন, ‘প্রথমে ৩-০। এবার ৪-০। বাংলা থেকে শুরু। বিজেপির বিদায়যাত্রা।’ বিধায়ক পদে শপথ নিয়ে উন্নয়মূলক কাজ শুরুর কথা জানালেন ব্রজকিশোর। বলেন, ‘শপথ নিয়ে প্রথমেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়ন বিষয়ে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে কথা বলব।’

 

Related articles

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...