Saturday, May 16, 2026

১ডিসেম্বর থেকে অফ লাইন ক্লাস শুরু হচ্ছে বিশ্বভারতীতে

Date:

Share post:

আগামী ১ ডিসেম্বর থেকে অফলাইন ক্লাস শুরু হতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati off line classes will be started) । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে এ খবর জানিয়েছে। যদিও ১ তারিখ থেকে সব পড়ুয়ার ক্লাস শুরু হবে না । স্নাতক, স্নাতকোত্তরের লাস্ট সেমিস্টার এবং এমফিলের পড়ুয়াদের জন্য আপাতত অফ লাইন ক্লাস শুরু হচ্ছে। সেইসঙ্গে ডিসেম্বরেই পাঠভবনের নবম এবং দশম শ্রেণির ছাত্রদের ক্লাসও শুরু হবে বলে জানানো হয়েছে।

তবে ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের হোস্টেল এখনই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেক্ষেত্রে স্থানীয় এবং আবাসিক সব পড়ুয়াদের জন্যই ক্লাস চালু হলেও যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন তারা কোথায় থাকবেন সে দায়িত্ব তাদেরকেই নিতে হবে । বিশ্বভারতী কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও দায়িত্ব দিতে অপারগ বলে জানিয়ে দেওয়া হয়েছে । পরিস্থিতি ঠিকঠাক থাকলে পরের বছর জানুয়ারিতে ফের হস্টেল খুলে দেওয়া হতে পারে বলে পারে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। । তবে অফ লাইন ক্লাসে অংশ নিতে গেলে দুটি টিকার ডোজ সম্পূর্ন থাকতে হবে । দু’টি টিকার শংসাপত্র দেখানোর পরেই ক্লাস করার অনুমতি পাবেন পড়ুয়ারা।

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...