Friday, May 15, 2026

বাংলাজুড়ে শীতের আমেজ, পারদ নামল কুড়ির নীচে!

Date:

Share post:

বাংলাজুড়ে শীতের আমেজ। কালীপুজো কাটতেই নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। ভাইফোঁটার দিনই কুড়ির নীচে নেমে গেল সর্বনিম্ন তাপমাত্রা। কমছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। ফলে শুষ্ক হয়েছে আবহাওয়া।

শনিবার সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন জেলায় তাপমাত্রা ১৮ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। ভাইফোঁটার পর থেকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রির মধ্যে থাকতে পারে। আগামী কয়েকটা দিন জেলায় জেলায় কুয়াশার দাপট থাকবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-তথাগতকে দিলীপ : লজ্জা লাগলে দলে রয়েছেন কেন? ছেড়ে দিন

আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আরবসাগর এলাকায় অবস্থান করছে। এটি আগামী ৪৮ ঘণ্টায় শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে। নিম্নচাপ ও উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল এবং কেরলে। নভেম্বরের এই প্রথম সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...