Sunday, May 3, 2026

ভাতৃদ্বিতীয়ায় বোনের কাছ থেকে ফোঁটা নেওয়া হল না প্রসেনজিতের, নিজেই জানালেন কারণ

Date:

Share post:

আজ ভাতৃদ্বিতীয়া। “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ যমের দুয়ারে পড়ল কাঁটা/ যমুনা দেয় যমকে ফোঁটা/ আমি দিই আমার ভাইকে ফোঁটা।” ভাই/দাদাদের মঙ্গল কামনায় ফোঁটা দিয়ে ছড়া কাটে বোন/দিদিরা। ফোঁটা দেওয়ার ব্যস্ততা থাকে তুঙ্গে। তারকা দাদারাও বোনদের কাছ থেকে এদিন ফোঁটা নেওয়ার জন্য উৎসুক থাকেন। কিন্তু এবার এসবের থেকে অনেকটাই দূরে টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শনিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মন খারাপের কথা জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন-আর নয়, মোদিকে চিঠি লিখে বিজেপি ছাড়লেন অভিমানী জয়

প্রসেনজিত লিখেছেন, ‘আজকের দিনে আপনজনদের থেকে কর্মসূত্রে দূরে থাকতে মন খারাপ তো হয়ই। কিন্তু ভাই-বোনের বন্ধন সবসময় স্পেশাল… তাই এই দিনটায় দূরে থাকলেও ভালোবাসা একই থেকে যায়, স্মৃতিগুলোই মনকে খানিক ভালো করে দেয়। যাঁরা প্রত্যেকবছর ভাইফোঁটার দিনটা বিশেষ করে তোলেন, তাঁদের প্রত্যেকের জন্য আমার ভালোবাসা ও শুভেচ্ছা রইলো’।


ভাইফোঁটার দিনে পল্লবী চট্টোপাধ্যায় ছাড়াও তাঁকে ফোঁটা দেন শর্মিলা সিং ফ্লোরা, মৌমিতা চট্টোপাধ্যায়সহ অনেকেই। তবে এবার তা হল না। কর্মসূত্রে এখন মুম্বইতে রয়েছেন অভিনেতা। শ্যুটিংয়ের কাজে ব্যস্ত তিনি।

Related articles

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...