Saturday, March 14, 2026

ছক ভেঙে আসানসোল আদিবাসী ভাইদের ফোঁটা দিলেন অগ্নিমিত্রা

Date:

Share post:

অন্যরকম ভাইফোঁটা পালন করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। একেবারেই ছক ভেঙে যে আদিবাসী সমাজে ভাইফোঁটা বলে কোনও উৎসব নেই, নিজের নির্বাচনী এলাকায় সেই আদিবাসী পাড়ায় গিয়ে ফোঁটা দিলেন তিনি। মাদলের তালে তালে কোমরও দোলালেন বিজেপি বিধায়ক।

শনিবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র পশ্চিম বর্ধমানের হীরাপুরের বড়ডাঙা গ্রামে গিয়ে হাজির হন দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা। সেখানে গিয়ে ভাইদের ফোঁটা দেওয়ার পাশাপাশি আদিবাসী মহিলাদের মিষ্টি, শাড়ি, চাদর উপহার দেন। আদিবাসী সমাজে ভাইফোঁটার প্রচলন নেই। স্বাভাবিক ভাবেই, এই উৎসবের সঙ্গে পরিচিত ছিলেন না তাঁরা। শনিবার প্রথম ভাইফোঁটার সঙ্গে পরিচিত হলেন তারা। এরপর সবাইকে সঙ্গে নিয়ে নাচের তালে পা মেলালেন বিজেপি বিধায়ক।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...