Thursday, May 14, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে মন্দিরে পুজো

Date:

Share post:

জন্মদিন শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে। সেইসঙ্গে মিলেছে আশীর্ব্বাদ ও উপহার। কিন্তু এরইমধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে নজির গড়ল কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজোর আয়োজন করে তারা।

 

আরও পড়ুন:“মমতা বড় মনের মানুষ”, হাসপাতাল থেকে ফিরে দলনেত্রীর প্রশংসায় “চাষার বেটা” রেজ্জাক মোল্লা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সঙ্গে নিয়ে পুজো দেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী-সহ যুব তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা এদিনের পুজোতে উপস্থিত ছিলেন। পুজো শেষে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বলেন, ‘‘রাজ্যের প্রতিটি মানুষের উন্নয়নের লক্ষ্যে নানাভাবে কাজ করে চলছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গল কামনায় তাঁর ছবি নিয়ে মদনমোহন মন্দিরে পুজো দিলাম আমরা। এদিন তাঁর জন্মদিন উপলক্ষে দুঃস্থ মানুষের খাবারের ব্যবস্থা-সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।’’

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...