Thursday, May 14, 2026

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপির মিছিল, শুরুর আগেই আটকে দিল পুলিশ

Date:

Share post:

পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট কমানোর দাবিতে মিছিলের আয়োজন করেছিল রাজ্য।বিজেপি। আর সেই মিছিলকে কেন্দ্র করে ৬, মুরলীধর সেন লেনে ছড়াল ব্যাপক উত্তেজনা।

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রচুর জমায়েত করে মিছিল করতে গেলে তা শুরুতেই আটকে দেয় পুলিশ। এই মিছিলের কোনও অনুমতিও ছিল না। ফলে “অবৈধ” জমায়েত ও মিছিল রুখতে মিছিল রাজ্য বিজেপির সদর দফতরের সামনে একের পর এক ব্যারিকেড করে পুলিশ। সবদিক থেকে আটকে দেওয়া হয় রাস্তা।

অন্যদিকে, বিজেপি নেতারা জোর করে মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। সপ্তাহের প্রথম কাজের দিনে অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল এভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা। পথচলতি মানুষের নাজেহাল অবস্থা হয়।

এদিন বিজেপির এই কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পল, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ সরকার-সহ শীর্ষ নেতৃত্বের অনেকেই। তবে শেষপর্যন্ত মিছিল বের করতে দেয়নি পুলিশ। বিজেপি নেতারা রাজ্য দফতরের সামনে দাঁড়িয়েই বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...