Wednesday, June 24, 2026

ভারতের বিরুদ্ধে ম‍্যাচ কেনার অভিযোগে ক্ষুব্ধ হরভজন, তীব্র নিন্দা ভাজ্জির

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ( T-20 World cup) ভালো ফল করেনি ভারত (India)। যার ফলে সেমিফাইনালে পৌঁছাতে ব‍্যর্থ হয় বিরাট কোহলির ( virat kohli) দল। তবে আফগানিস্তান এবং স্কটল‍্যান্ডকে বড় ব‍্যবধানে হারানোর পরই অনেকেই মন্তব্য করেন, ভারতীয় ক্রিকেট বোর্ড টাকা দিয়ে এই দুটি ম্যাচ কিনেছে। আর এই মন্তব্যের করা লোকজনদের কড়া জবাব দিলেন হরভজন সিং ( Harbhajan Singh )।

এদিন তিনি নিজের ইউটিউব চ‍্যানেলে ভাজ্জি বলেন, “স্বীকার করতে অসুবিধা নেই, পাকিস্তান খুব ভাল খেলেছে, বিশেষ করে ভারতের বিরুদ্ধে ওরা দুর্দান্ত খেলেছে। সবাই ওদের বাহবা দিচ্ছে। ওদের অভিনন্দন। কিন্তু তার জন্য খারাপ ব্যবহার করা তো ঠিক নয়। তোমাদের জয় মানেই তোমরা সাধু, আর আমরা জিতলেই তার মধ্যে গলদ আছে, ম্যাচ গড়াপেটা হয়েছে, এটা বলা ঠিক নয়। আমরা সবাই ম্যাচ গড়াপেটা নিয়ে পাকিস্তানী ক্রিকেটারদের অতীত কীর্তির কথা জানি।” শুধু এখানেই থামেননি হরভজন। ভারতের বিরুদ্ধে একটিও উইকেট নিতে না পারার জন্য আফগানিস্তানের স্পিনার রশিদ খানের বিরুদ্ধেও গড়াপেটার অভিযোগ বিরুদ্ধে তীব্র জবাব দেন ভাজ্জি। এই নিয়ে হরভজন বলেন,” ভারতের বিরুদ্ধে জেতাটাও পাক সমর্থকদের হজম হচ্ছে না। আসলে এত বছর পরে প্রথম জিতেছে তো। কথা বলার একটা ধরন আছে। কিন্তু আমাদের বিরুদ্ধে, রশিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। এটা অত্যন্ত নীচ এবং সম্মানহানিকর।”

আরও পড়ুন:সমস্যায় শোয়েব আখতার, তাঁর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির নোটিস পাঠাল পিটিভি

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...