Thursday, May 14, 2026

ভারতের ৭২ তম গ্র‍্যান্ডমাস্টার হলেন বাংলার মিত্রভা গুহ

Date:

Share post:

ভারতের ৭২ তম গ্রান্ডমাস্টার হলেন বাংলার মিত্রভা গুহ (Mitrabha Guha)। শনিবার সার্বিয়ায় (Serbia) নবি সাডে (Novi Sad) মিক্স ২২০(Mix 220) তে তৃতীয় নর্ম পার করে ফেলেন তিনি। সব মিলিয়ে ২৫০০ পয়েন্ট পার করে ফেলেন বাংলার মিত্রভ গুহ। এরফলে ভারতের ৭২ তম এবং বাংলার ৯ তম গ্রান্ডমাস্টার হলেন মিত্রভ। হাঙ্গেরিতে প্রথম ইভেন্ট, বাংলাদেশে দ্বিতীয় ইভেন্ট সাফল্যের সঙ্গে পার করেন ২০ বছরের মিত্রভ। গ্রান্ডমাস্টার হওয়ার থেকে মাত্র ১ রেটিং দূরে ছিলেন মিত্রভ। সার্বিয়ায় সেই এক রেটিং নিমিষেই পাড় করে ফেলেন মিত্রভ।

বাংলার ৯ তম গ্রান্ডমাস্টারের শুরুটা ছিল একেবারেই সাদামাটা। এদিন এখন বিশ্ববাংলা সংবাদকে এমনটাই জানালেন মিত্রভার কোচ অতুনু লাহিড়ী। এদিন তিনি বলেন,” অবশ্যই এটা একটা সাফল্যের দিন। ওর মধ‍্যে প্রতিভা ছিল। কিন্তু শুরু দিকে ও সেটা কাজে লাগাতে পারছিল না। ওকে বুঝিয়েছি কখন কীভাবে সেটা কাজে লাগাতে হয়। আর ও সেটি শিখেছে। আজ ওর এই সাফল্যে অবশ্যই বাংলার গর্বের দিন।” এদিকে মিত্রভের এই সাফল‍্যের জন‍্য অভিনন্দন জানিয়েছে সর্বভারতীয় দাবা ফেডারেশন।

আরও পড়ুন:২০২২-এ পাকিস্তানে তিনটি টেস্ট, একদিনের ম‍্যাচ এবং একটি টি-২০ ম‍্যাচ খেলবে অস্ট্রেলিয়া

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...