Saturday, April 4, 2026

সৈয়দ মুস্তাক আলিতে রেকর্ড গড়লেন বিদর্ভের অক্ষয় কারনেওয়ার, চার ওভার বল করে দিলেন শূন্য রান

Date:

Share post:

সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে ( Syed Mustaq Ali Trophy )রেকর্ড গড়লেন বিদর্ভের স্পিনার অক্ষয় কারনেওয়ার( Akshay Karnewar)। ছেলেদের টি-২০ ক্রিকেটে প্রথম বোলার হিসাবে এক ম্যাচে চার ওভার বল করে শূন্য রান দিলেন তিনি। মুস্তাক আলির ম‍্যাচে মণিপুরের বিরুদ্ধে চারটিই মেডেন ওভার করেন অক্ষয়।

অক্ষয় এই নজির ঘরোয়া, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো বটেই, আন্তর্জাতিক টি-২০-তেও এই রেকর্ড এর আগে হয়নি। মণিপুরের বিরুদ্ধে চার ওভার মেডেন দেওয়ার সঙ্গে সঙ্গে দু’উইকেটও নিয়েছেন অক্ষয়। এছাড়াও অক্ষয়ের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হল, তিনি দু’হাতেই বল করতে পারেন। মণিপুরের বিরুদ্ধেও দু’হাতে বল করেন তিনি।

এদিন সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট গ্রুপের ম্যাচে প্রথমে ব্যাট করে বিদর্ভ ২০ ওভারে তোলে ২২২ রান। জবাবে ব‍্যাট করতে নেমে মণিপুর মাত্র ৫৫ রানে গুটিয়ে যায়। আর এর জেরে এলিট গ্রুপে শীর্ষস্থানে রয়েছে বিদর্ভ।

আরও পড়ুন:আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন‍্য দল ঘোষণা বিসিসিআইয়ের, দলের অধিনায়ক রোহিত শর্মা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...