Tuesday, May 5, 2026

কোটিপতিদের বসবাস, দেশের মধ্যে চতুর্থ কলকাতা

Date:

Share post:

কোটিপতিদের বসবাসের নিরিখে দেশের মধ্যে চতুর্থস্থানে কলকাতা। ১০ হাজার ডলার সম্পত্তি রয়েছে এমন কোটিপতিদের বাসস্থানের নিরিখেই এই তথ্য উঠে এসেছে।

প্রথম স্থানে রয়েছে বাণিজ্যনগরী মুম্বই। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে দিল্লি ও বেঙ্গালুরু। তারপরই কলকাতা।

দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ‘’নিউ ওয়ার্ল্ড ওয়েলথ’’ (এনডব্লুডব্লু) তাদের সমীক্ষার রিপোর্টে এমন তথ্য দিয়েছে। মোট সম্পত্তির বিচারে কলকাতার তুলনায় এগিয়ে রয়েছে প্রযুক্তিনগরী বেঙ্গালুরু। কলকাতায় ধনী ব্যবসায়ীদের সংখ্যা অনেক বেশি থাকলেও তাঁরা বর্তমানে অন্য শহরে থাকেন। কোটিপতিদের শিকড় বিবেচনা করলে কলকাতা এগিয়ে ঠিকই, কিন্তু এঁদের অনেকেই বর্তমানে কলকাতায় থাকেন না।

গত ৭ বছর ধরে এই সংস্থা ধনকুবেরদের নিয়ে নানা সমীক্ষা চালিয়ে আসছে। তাদের দাবি, ভারতে শত কোটিপতির সংখ্যা অন্য দেশের তুলনায় বেশি। এনডব্লুডব্লুর রিপোর্ট মতে, ভারতে নিযুতপতির সংখ্যা ৩৩ হাজার। যাঁদের প্রত্যেকের নেট সম্পত্তির পরিমাণ কমপক্ষে ১০ লক্ষ ডলার। অন্যদিকে, ১০ মিলিয়ন বা এক কোটি ডলার সম্পত্তি রয়েছে এমন ব্যক্তির সংখ্যা রয়েছে ২১ হাজার। আবার ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার সম্পত্তি রয়েছে এমন ধনকুবেরের সংখ্যা রয়েছে ১ হাজার ৭৪ জন।

 

 

Related articles

বাংলায় পদ্ম ফুটতেই টলিপাড়া থেকে প্রথম শুভেচ্ছা জিতের, বিজেপিকে স্বাগত যশ-অঙ্কুশদেরও

গেরুয়াময় বঙ্গ জুড়ে বিজেপি (BJP) কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর উন্মাদনার মাঝে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা। বাংলা বিনোদন জগত...

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...