Thursday, May 14, 2026

দেড় বছর স্কুল বন্ধ, তাই ব্রিজকোর্সের আকারে আগের ও পরের পাঠ পড়ানো হবে স্কুলে

Date:

Share post:

প্রায় দেড় বছর পড়ুয়ারা স্কুলে (School) যায়নি । তাই স্কুল শুরু হলেই আগের ও পরের বছরের কিছুটা পড়া তাদের আগে একবার পড়ানো হবে। ব্রিজ কোর্স (Bridge Course) আকারে এই আগের ও পরের ক্লাসের পাঠ স্কুলেই পড়ানো হবে। বিশেষ করে নবম ও একাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ বিষয় গুলি ক্লাসরুমেই পড়ানো হবে ছাত্র-ছাত্রীদের।

যেমন, চলতি বছরে যারা মাধ্যমিক (Madhyamik ) ও উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা দেবেন তাদের নবম ও একাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ অংশগুলি ব্রিজ কোর্স আকারে পড়ানো হবে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সিলেবাসের অনেকটা জুড়ে থাকে নবম এবং একাদশ শ্রেণির পাঠক্রম৷ তাই প্রায় দেড় বছরপরে স্কুল শুরু হওয়া পড়ুয়াদের যাতে অসুবিধা না হয় সেজন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নবম ও একাদশ শ্রেণির পাঠ প্রথমেই একবার পড়িয়ে নেওয়া হবে । সেই উদ্দেশ্যেই ব্রিজ কোর্সের সিলেবাস করা হয়েছে।

১৬ নভেম্বর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু হবে। তখন থেকেই এই নতুন পাঠ্যক্রম বই আকারে ছাত্র-ছাত্রীদের দিয়ে দেওয়া হবে । স্কুল শিক্ষা দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...