Friday, May 8, 2026

ছটপুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১০

Date:

Share post:

ছট পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ১০ জনের। ঘটনাটি ঘটেছে অসমের করিমগঞ্জে। ছট পুজো দিয়ে একটি অটোরিকশায় করে ফেরার সময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারলে ৮ নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, লরির চালক ভয়াবহ গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সেই সময়ে ছট পুজোর যাত্রী বোঝাই অটোটি সামনে চলে আসে। মারত্মক গতির কারণে লরি চালক নিয়ন্ত্রন রাখতে না পেরে অটোটিকে মুখোমুখি ধাক্কা মারে। অটোয় লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৯ জন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন শিশু। ঘটনার পর থেকেই চালক পলাতক।

আরও পড়ুন- করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা! আগেভাগে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার

 

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...