Friday, June 26, 2026

Mohammad Rizwan: রিজওয়ানের দায়বদ্ধতায় মুগ্ধ ক্রিকেট বিশ্ব, সেমিফাইনালের আগে দু’রাত আইসিউতে ছিলেন তিনি

Date:

Share post:

বৃহস্পতিবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার( Australia)কাছে পাঁচ উইকেটে হেরে টি-২০ বিশ্বকাপ (T-20 World cup) থেকে বিদায় নিয়েছে পাকিস্তান ( Pakistan)। পাকিস্তান বিদায় নিলেও, দলের এক ব‍্যাটারের খেলায় মন কেড়েছে ক্রিকেট বিশ্বের। যার কথা বলা হচ্ছে তিনি হলেন, মহম্মদ রিজওয়ান। যিনি কিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৭ রান করেন। কিন্তু এই সেমিফাইনালের আগে আইসিউতে ভর্তি ছিলেন রিজওয়ান। বুকে সংক্রমণের কারণে ভর্তি ছিলেন তিনি।

টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়া ম‍্যাচের আগে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল , হাল্কা ফ্লু হয়েছে রিজওয়ানের। তবে শুক্রবার যে ছবি সামনে এসেছে তা দেখে অবাক ক্রীকেট বিশ্ব। জানা যায়, সেমিফাইনাল ম্যাচের আগে দু’ রাত হাসপাতালের আইসিইউতে ছিলেন রিজওয়ান। এই নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের চিকিৎসক নাজিব সোমরু বলেন, “গত ৯ নভেম্বর রিজওয়ানের বুকে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। তারপর দু’ দিন তাকে হাসপাতালের আইসিইউতে থাকতে হয়। ছাড়া পাওয়ার পর ওর দায়বদ্ধতা দেখে আমরা মুগ্ধ। দেশের হয়ে খেলার জন্য ও ছটফট করছিল। তার ফল আমরা ম্যাচে দেখতে পেলাম।”

রিজওয়ানের হাসপাতালে শুয়ে থাকার ছবি পোস্ট করেন শোয়েব আখতারও। এদিন তিনি সেই ছবি পোস্ট করে লেখেন, “ভাবা যায় এই ছেলেটা আজ দেশের হয়ে খেলতে নেমে নিজের সেরাটা দিয়েছে! গত দু’ দিন ধরে হাসপাতালে ছিল। ওর জন্য শ্রদ্ধা। নায়ক।”

আরও পড়ুন:Sc EastBengal : রবিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে চতুর্থ প্রস্তুতি ম‍্যাচে নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...