Thursday, May 14, 2026

Viswabharati: ফের বিশ্বভারতীতে বিক্ষোভে পড়ুয়ারা

Date:

Share post:

ফের বিশ্বভারতীতে বিক্ষোভ। শুক্রবার বিশ্বভারতীর উপাচার্যর দফতর সেন্ট্রাল অফিস, সেন্ট্রাল লাইব্রেরীর মূল গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হন বিশ্বভারতীর পড়ুয়ারা।যার জেরে অফিসে আসা বিশ্বভারতীর কর্মীরা ঢুকতেই পারলেন না দফতরে।
বিশ্বভারতীর পল্লীশিক্ষা ভবনের কৃষিবিদ্যা বিভাগে স্নাতকোত্তরের আসন সংরক্ষিত করার দাবিতে এদিন বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ফের নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে।
এই বিভাগের স্নাতকোত্তরের আসন সংখ্যা ৯০ টি। কিন্তু বিশ্বভারতীর অন্যান্য ভবনে আসন সংরক্ষিত থাকলেও পল্লীশিক্ষা ভবনের কৃষিবিদ্যা বিভাগের অভ্যন্তরীন কোনও কোটা নেই।এর ফলে সমস্যায় পড়েছেন বিশ্বভারতীর কৃষিবিদ্যা বিভাগের পড়ুয়ারা। ঠিক এই অবস্থায় কাউন্সেলিং এর মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীর ভর্তির প্রক্রিয়া চলছে বিশ্বভারতীতে। কিন্তু বিশ্বভারতীর পল্লীশিক্ষা ভবনের কৃষিবিদ্যা স্নাতকের ছাত্রছাত্রীরা স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পাচ্ছেন না। তাই অবিলম্বে অভ্যন্তরীন কোটা চালু করতে হবে। কাউন্সেলিং বন্ধ করার দাবি জানান তারা।
এই দাবিতে শুক্রবার সকাল থেকে বিশ্বভারতীর উপাচার্য দফতরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা। আন্দোলনরত পড়ুয়াদের দাবি, যতক্ষণ না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের বিষয়টি বিবেচনা করছেন ততক্ষণ তাদের এই আন্দোলন কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য তারা চালিয়ে যাবেন।বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনও বিবৃতি মেলেনি।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...