Sunday, May 24, 2026

BSF Jurisdiction: এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য

Date:

Share post:

বিএসএফ-এর (BSF) এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য৷ ১৬ নভেম্বর রাজ্য সরকারের তরফে এই প্রস্তাব পেশ করা হবে৷ শুক্রবার, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বিধানসভায় এই প্রস্তাব আনার কথা জানান৷ তিনি বলেন, বিধানসভার ১৮৫ নম্বর রুল অনুযায়ী এই প্রস্তাব আনা হয়েছে। তা গৃহীত হয়েছে৷ এ ভাবে এক্তিয়ার বৃদ্ধির এমন কোনও সুযোগ বিএসএফ আইনে নেই৷ স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিধানসভায় আলোচনা করা হবে। পঞ্জাবের পর বাংলাই দ্বিতীয় রাজ্য যেখানে বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব পাশ হবে৷

সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার ভিতেরর এলাকা পর্যন্ত তল্লাশি এবং প্রয়োজনে গ্রেফতার করতে পারবে বিএসএফ- স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়৷ এতদিন এই ক্ষমতা ছিল সীমান্ত থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত। এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয় বাংলা-সহ অ-বিজেপি শাসিত সীমান্তবর্তী রাজ্যগুলি৷ ইতিমধ্যেই কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাশ করেছে পঞ্জাব (Panjab)৷ বাংলার পর এবার অন্যান্য রাজ্যগুলিও একই পথে হাঁটতে পারে৷

আরও পড়ুন-BSF Attack : ‘বিএসএফের মদত ছাড়া সীমান্তে পাচার সম্ভব নয়’: উদয়ন গুহ

বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, বিএসএফ-এর এক্তিয়ার বাড়িয়ে রাজ্যের আইনশৃঙ্খলা বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র৷ এই সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব আনা হচ্ছে ১৬ নভেম্বর।

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...