Thursday, May 7, 2026

Tathagata Roy-Dilip Ghosh ফের তথাগত : বিজেপির আত্মহত্যার খবর প্রকাশ্যে আসছে, দিলীপ : প্রমাণ দিন

Date:

Share post:

বিজেপিতে দিলীপ-তথাগত লড়াই আকর্ষণীয় জায়গায় পৌঁছেছে। যত তাঁরা বলছেন, তত বিজেপির অন্দরমহলের লড়াই হাটখোলা হচ্ছে মানুষের কাছে। এবার তথাগতর বিস্ফোরণ, বাংলায় বিজেপির আত্মহত্যার কাহিনি প্রকাশ্যে আসছে।

শুক্রবারই তথাগত বোমা ফাটিয়ে বলেছিলেন, ফিল্মি তারকা সহ কিছু নেতা-নেত্রীকে কোটি কোটি টাকা দিয়ে দলে এনেছে। শনিবার সকালে তার জবাব দিতে গিয়ে দিলীপের কটাক্ষ, কিছু লোক খবরে থাকার জন্য এসব মন্তব্য করে। যিনি এই অভিযোগ করছেন, তার দায়িত্ব টাকা নেওয়ার অভিযোগ প্রমাণ করা।

পালটা তথাগত ফের সুর চড়িয়েছেন। এবার কেন্দ্রীয় যে তিন নেতাকে অনেক আগে থেকেই টার্গেট করেছেন ফের তাদের নাম সামনে আনেন। কৈলাশ বিজয়বর্গী, শিব প্রকাশ, অরবিন্দ মেননের নাম সামনে এনে তিনি বলেন, এরাই বিজেপিকে শেষ করে দেবে। আর এদের ট্র‍্যাপে পড়েছিল দিলীপ ঘোষ। দাবার গুটি বানানো হয়েছিল ওকে। ওর কথাতেই সেটা পরিষ্কার। ওর জন্য আমার সহানুভূতি রইল। ওর করুণ অবস্থা দেখে আমার খারাপ লাগে।বাংলায় বিজেপির আত্মহত্যার গল্প ক্রমশ প্রকাশ্যে আসছে।

তথাগত আগুন নেভাতে ব্যর্থ বিজেপি। তৃণমূল কংগ্রেস দূর থেকে দেখছে আর মিটিমিটি হাসছে।

 

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...