Wednesday, June 10, 2026

Suvendu Adhikari In Kanthi: বিজেপির কর্মসূচিতে শুভেন্দু ছাড়া বাকি বিধায়করা গরহাজির!

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর ‘খাসতালুক’ কাঁথিতে (Suvendu Adhikari In Kanthi) বিজেপির কর্মসূচিতে গরহাজির বিজেপি বিধায়করা! কাঁথিতে বিজেপির কর্মসূচিতে শুভেন্দু নিজে উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন ওই জেলার বিধায়করা। তবে কি বাড়ছে অসন্তোষ? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন-BJP Candidate: চরম গোষ্ঠীদ্বন্দ্বে কলকাতা-হাওড়া পুরভোটে প্রার্থী বাছতে হিমশিম অবস্থা বিজেপির

শুক্রবার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির ডাকে পেট্রোপণ্যের মূল্য হ্রাসে কেন রাজ্য সরকার (West Bengal Government) কোনো পদক্ষেপ করছে না?‌ এই প্রশ্ন তুলে সেখানে পদযাত্রা এবং পথসভা হয়। সেখানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী এবং জেলার বিজেপি কর্মীরা। কিন্তু সেখানে গরহাজির ছিলেন উত্তর ও দক্ষিণ কাঁথি, খেজুরি এবং ভগবানপুরের বিজেপি বিধায়করা।

এবার বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরে ১৬টি আসনের মধ্যে সাতটিতে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। বিধায়করা নানা অজুহাত দেখিয়েছেন। দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস (Arup Das)। খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক (Shantanu Pramanik)। উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা (Sumita Sinha)। ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি (Rabindranath Maity)। এই চার বিধায়কই এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন না।

‘শাক দিয়ে মাছ ঢাকা’র জন্য এদিনের সভায় শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘‌কাঁথি থেকে হলদিয়া পর্যন্ত আমার যাতায়াতের রাস্তায় উত্তর কাঁথি, খেজুরি, ভগবানপুর, নন্দীগ্রাম এবং হলদিয়া সব আসনে মানুষ আমাদের জিতিয়েছেন। মানুষ আমাদের সঙ্গেই রয়েছেন।’

আরও পড়ুন-Tripura Violance: সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গেরুয়া সন্ত্রাস অব্যাহত ত্রিপুরায়

বিধানসভায় হাজিরা নিয়ে যে বিধায়কেরা মিথ্যা কথা বলছেন, তা দাবি করছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি ও এগরার বিধায়ক তরুণ মাইতি (Tarun Maity)। তাঁর কথায়, ‘‘বিজেপি বিধায়কদের কেউই বিধানসভায় ছিলেন না। আসলে তারা শুধু বিরোধী দলনেতা নয়,  বিজেপি দলটির সঙ্গে প্রকারান্তরে দূরত্ব তৈরি করছেন। পরবর্তীকালে তাঁরাও তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন।”

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...