Tuesday, June 2, 2026

Mahua Moitra: গোয়া TMC-র ইনচার্জ হলেন মহুয়া মৈত্র

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের লক্ষ্য গোয়া বিধানসভা নির্বাচন। গতমাসে গোয়া সফরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া TMC-এর ইনচার্জ হলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। এবার গোয়া বিধানসভা ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হল কৃষ্ণনগরের (Krishnanagar) তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পর্যবেক্ষক হিসেবে গোয়াতে মহুয়াকে নিয়োগের কথা জানানো হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহুয়াকে এই দায়িত্ব দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন-Assam Rifles Convoy Attacked in Manipur: ফের সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত কম্যান্ডিং অফিসার সহ ৬

ত্রিপুরার পাশাপাশি গোয়ার বিধানসভা ভোটও লক্ষ্য তৃণমূল কংগ্রেসের। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বিবৃতি দিয়ে জানিয়েছেন, “মাননীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার আসন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছেন। সেই অনুযায়ী কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, গোয়া ইউনিটের প্রধান করা হল।” মহুয়া মৈত্রকে গোয়া বিধানসভা ভোট পরিচালনার দায়িত্বে দেওয়ার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানিয়েছেন।

অন্যদিকে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে (Luizinho Faleiro) রাজ্যসভায় পাঠালো তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে টুইটে শনিবার এই ঘোষণা করা হয়েছে। টুইটে লেখা হয়েছে, ‘লুইজিনহো ফালেইরোকে সংসদের উচ্চকক্ষে মনোনিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দেশকে সেবা করার তাঁর প্রচেষ্টা জনগণের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হবে বলে আমরা আত্মবিশ্বাসী।’ উল্লেখ্য, চলতি বছর ১৫ সেপ্টেম্বর হঠাই তৃণমূলের অর্পিতা ঘোষ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এর পর থেকেই রাজ্যসভায় বাংলার ওই আসনটি ফাঁকা রয়েছে। ২৯ নভেম্বর রাজ্যসভার আসনে ভোটগ্রহণ হবে। মঙ্গলবার, রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন লুইজিনহো ফালেইরো।

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...