Saturday, March 14, 2026

Fake Account:খোদ পুলিশ কমিশনারের নামে ভুয়ো প্রোফাইল, তদন্তে লালবাজার

Date:

Share post:

এবার শহরের পুলিশ কমিশনারের নামে ভুয়ো প্রোফাইল (Fake Profile)! আর এনিয়ে রীতিমত চিন্তায় লালবাজারের গুণ্ডাদমন শাখা। কলকাতার পুলিশ কমিশনারের নামে ভুয়ো প্রোফাইল খোলার অভিযোগে হেয়ার স্ট্রিটে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তারই তদন্তে নেমেছে লালবাজারের গুণ্ডাদমন শাখা। কেন এই ভুয়ো প্রোফাইল তৈরি করা হল? কে বা কারা এই কাজে যুক্ত তা খতিয়ে দেখছে তারা।

আরও পড়ুন: Dumdum: খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু অটোচালকের, তদন্তের নির্দেশ ফিরহাদ হাকিমের

একুশের ভোটের আগে কলকাতা পুলিশে বড়সড় রদবদল ঘটে। অনুজ শর্মার পরিবর্তে পুলিশ কমিশনারের পদে বসেন সোমেন মিত্র। আর মাত্র কয়েকমাসের মধ্যেই তাঁর নামে ভুয়ো প্রোফাইল তৈরিতে রীতিমত উদ্বিগ্ন পুলিশমহল। লালবাজার সূত্রে খবর, হোয়াটস অ্যাপের(Whatsapp) একটি প্রোফাইলের ডিপিতে সোমেন মিত্রের ছবি ব্যবহার করা হয়েছে। নিজেকে পুলিস কমিশনার পরিচয় দিয়ে ফোন করাই শুধু নয়, কারও কারও কাছে আবার টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। ঘটনাটি নজরে আসতেই হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয় । ইতিমধ্যেই এর তদন্ত শুরু করেছে লালবাজারের গুন্ডাদমন শাখার আধিকারিকরা।
এর আগেও এহেন হ্যাকারদের নিশানায় পড়েছেন মুখ্যমন্ত্রী নিরাপত্তা আধিকারিক বিবেক সহায়। স্ক্রিনশট-সহ নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট সাধারণ মানুষকে সতর্কও করে দিয়েছিলেন তিনি।এবার খোদ পুলিশ কমিশনার। যাঁর হাতে রাজ্যের নিরাপত্তার দায় বর্তায়।

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...