Saturday, March 14, 2026

T-20 World Cup: টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ডকে

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ ( t-20 world cup) চ‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia)। রবিবার বিশ্বকাপ ফাইনালে ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ডকে ( New Zealand)। এই জয়ের ফলে প্রথম টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়নের পাশাপাশি মোট ছ’টি বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ‍্যারন ফিঞ্চ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে  ১৭২ রান করে কেন উইলিয়ামসনের দল। কিউয়িদের হয়ে দুরন্ত লড়াই করেন অধিনায়ক উইলিয়ামসন। ৮৫ রান করেন তিনি। ২৮ রান করেন গাপ্টিল। কিউয়িদের হয়ে তিনটি উইকেট নেন হ‍্যাজলউড। একটি উইকেট নেন অ‍্যাডাম জ‍্যাম্পা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১ ওভার ১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে দুরন্ত ব‍্যাট করেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ। ৫৩ রান করেন ওয়ার্নার। ৭৭ রানে অপরাজিত মিচেল মার্শ। ২৮ রানে অপরাজিত ম‍্যাক্সওয়েল। ৫ রান করেন ফিঞ্চ। নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন:India-New Zealand T20: ভারত-নিউজিল‍্যান্ড টি-২০ ম‍্যাচের হাত ধরে আবারও ইডেনে ফিরছে দর্শক

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...