Saturday, May 16, 2026

World Cup:কাজাঘস্তানকে ৮-০ গোলে উড়িয়ে কাতার বিশ্বকাপের ছাড়পত্র পেল ফ্রান্স

Date:

Share post:

কাজাঘস্তানকে রীতিমতো গোলের মালা পরিয়ে দিল ফ্রান্স।এরই সঙ্গে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ফ্রান্স| কাজাখস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিল ফরাসী বাহিনী| হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পের|
ফরাসি ওয়ান্ডার কিড এমবাপ্পের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছে কাজাখস্তান| হ্যাটট্রিক তো করলেনই, স্কোরশিটে চারটে গোল নিজের নামে লিখে রাখলেন এমবাপ্পে|
ম্যাচের ৬ মিনিটে এমবাপ্পের প্রথম গোল| ১২ মিনিটে দ্বিতীয় গোল এবং ৩২ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ এমবাপ্পের| প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় ফরাসি বাহিনী|

আরও পড়ুন- Delhi Air Pollution : দূষণ রুখতে সম্পূর্ণ লকডাউনে রাজি দিল্লি : আদালতে হলফনামা কেজরিওয়ালের

বিরতির পরও অবশ্য ফ্রান্সেরই দাপট ছিল| আক্রমণের ঝাঁঝ আরও বেড়েছিল| জোড়া গোলকরিম বেঞ্জামার| ৫৫ ও ৫৯ মিনিটে দুটো গোল করেন তিনি| এরপর বাকি দুটো গোল করেন আদ্রিয়ান ও আতোয়াঁ গ্রিয়েজম্যাঁ| আর ম্যাচের শেষ মুহূর্তে এমবাপ্পের আরও এক গোল|
গ্রুপের ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপের ছাড়পত্র এদিনই পাকা করে ফেলল ফ্রান্স|

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...