Thursday, May 14, 2026

Bangladesh : সীমান্তে হত্যাকে ন্যক্কারজনক বললেন দোরাইস্বামী

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা 

প্রতিবেশী দেশের সীমান্তে হত্যাকাণ্ডকে একটি ন্যক্কারজনক ঘটনা উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীকে সজাগ থাকতে হবে। চোরাচালান বন্ধ করতে হবে। চোরাচালানের কারণে সীমান্ত হত্যার ঘটনা ঘটছে। আগামীতে সীমান্ত হত্যার মতো ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে ভারত সরকার সজাগ রয়েছে বলেও জানান তিনি।
দিনাজপুর শহরের রায়সাহেব বাড়িতে সোমবার সকাল সাড়ে ১০টায় শ্রীশ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন- মাছ-মাংস আর নয়, রেলে এখন শুধুই ‘সাত্ত্বিক’ শিলমোহরপ্রাপ্ত বিশুদ্ধ নিরামিষ খাবার

অনুষ্ঠানের আগে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী  শ্রীশ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন করেন। ভারত সরকারের ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে এই কমিউনিটি হল নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জেলার কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন করেন। পরে একই উপজেলায় এমপি মনোরঞ্জন শীল গোপালের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত দ্বীপ্ত জীবন ফাউন্ডেশন পরিদর্শন করেন। এরপর তিনি খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের রামকলা রামকৃষ্ণ সেবাশ্রমে ভারত সরকারের অর্থে নবনির্মিত অবকাঠামো উদ্বোধন করেন।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...