Monday, April 13, 2026

Nomination File: রাজ্যসভার তৃণমূল প্রার্থী হিসেবে বিধানসভায় মনোনয়ন জমা ফ্যালেরিওর

Date:

Share post:

রাজ্যসভা তৃণমূল প্রার্থী হিসেবে সোমবার মনোনয়নপত্র জমা দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Tmc) নেতা লুইজিনহ ফ্যালেরিও ?Luizinho Faleiro)। এদিন দুপুরে বিধানসভা ভবনে গিয়ে সচিব তথা রাজ্যসভা ভোটের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা করেন। সঙ্গে ছিলেন বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ (Nirmal Ghosh) এবং উপ-মুখ্য সচেতক তাপস রায় (Tapas Ray)।

অর্পিতা ঘোষ পদত্যাগ করায় রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের একটি আসন শূন্য হয়েছে। ওই আসনে ২৯ নভেম্বর ভোট গ্রহণ করা হবে। কমিশনের জারি করে বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করে এদিনই মনোনয়ন জমা দেন লুইজিনহ। ১৭ নভেম্বর জমা পড়া মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ নভেম্বর। যদিও এই পদে অন্য কোনও দল লড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়। কেউ প্রতিদ্বন্দ্বিতা না করলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হবেন তৃণমূলের
সর্বভারতীয় সহ সভাপতি।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...