Sunday, April 26, 2026

Post mortem: স্বাস্থ্যমন্ত্রকের নয়া নির্দেশিকায় এবার থেকে রাতেও করা যাবে পোস্টমর্টেম

Date:

Share post:

এবার থেকে রাতেও করা যাবে পোস্টমর্টেম।এমনই নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্যমন্ত্রক।সোমবার থেকে হাসপাতালগুলিতে এই নিয়ম কার্যকর করা হয়েছে। যদিও খুন, আত্মহত্যা এবং ধর্ষণের মতো ঘটনায় পোস্টমর্টেম আগের নির্ধারিত সময় অর্থাৎ দিনের আলোতেই হবে।

 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই নতুন নির্দেশিকা পালনের জন্য উপযুক্ত সরঞ্জাম এবং সুবিধা থাকা প্রয়োজন।কারণ, হিসাবে বলা হয়েছে, এই নতুন সিদ্ধান্তের ফলে মৃতের পরিজনরা সঠিক সময়ে মৃতদেহ গ্রহণ করতে পারবেন। এছাড়াও এই সিদ্ধান্তে অঙ্গ দান এবং প্রতিস্থাপন প্রক্রিয়াও অনেক সহজ হবে।
আসলে প্রযুক্তির উন্নতির ফলে এখন দ্রুত ময়না-তদন্ত করা সম্ভব। তবে, এই সিদ্ধান্ত কার্যকর করতে হলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যথাযথ আলো ও আধুনিক প্রযুক্তি থাকা প্রয়োজন। স্বাস্থ্য মন্ত্রক নতুন নিয়মে জানিয়েছে, রাতে পোস্টমর্টেম পরীক্ষার ভিডিও রেকর্ডিং করতে হবে। তবে, রাতে হত্যা, আত্মহত্যা, ধর্ষণ, পচা লাশ এবং সন্দেহজনক মৃত্যুর ময়নাতদন্ত করা যাবে না।

আরও পড়ুন- Alliance: শরিকি বিদ্রোহ উপেক্ষা করে শিলিগুড়ি সিপিএম জানাল কংগ্রেসের সঙ্গে জোট করে ভোট!
পুরনো নিয়ম অনুযায়ী, দিনের আলোতে পোস্টমর্টেম (Post mortem) করতে হত। যা নিয়ে অনেক অভিযোগ উঠেছে। কারণ, আত্মীয়রা ময়নাতদন্তের জন্য অপেক্ষা করে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই সারা রাত অপেক্ষা করতে হত। নতুন নিয়মে এখন বেশি সময় অপেক্ষা করতে পবে না।

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...