Monday, June 15, 2026

Lakhimpur Case : লখিমপুর কাণ্ডে সিট তদন্তে নজরদারিতে নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি

Date:

Share post:

সুপ্রিম কোর্ট পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারক বিচারপতি রাকেশকুমার জৈনকে উত্তর প্রদেশের লখিমপুর খেরি সহিংসতা ঘটনার তদন্তে তত্বাবধায়ক নিযুক্ত করেছে। সেইসঙ্গে বুধবার প্রধান বিচারপতি এনভি রামান্না, বিচারপতি সূর্যকান্ত এবং হিমা কোহলির বেঞ্চ ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) পুনর্গঠন করেছে। উত্তরপ্রদেশ পুলিশের বর্তমান ইন্সপেক্টর জেনারেল পদ্মজা চৌহান সেই অফিসারদের মধ্যে রয়েছেন যারা এখন সিট-এর অংশ হবেন৷

উল্লেখ্য গত ৩ অক্টোবর সংঘটিত সহিংসতায় চার কৃষক ও একজন সাংবাদিকসহ ৮ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র সহ ১০ জন এখন বিচারবিভাগের হেফাজতে। আদালত বলেছে, বিচারপতি জৈন পরিচালিত কমিশন তদন্তের নিরপেক্ষতা এবং স্বাধীনতা নিশ্চিত করবে। যোগীরাজ্যের এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চাওয়ার পরই তদন্তে তত্ত্বাবধায়ক নিয়োগ কোর্টের।

আরও পড়ুন- Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পরেই চিংড়িহাটায় দুর্ঘটনা রুখতে একগুচ্ছ পদক্ষেপ নিল পুলিশ

Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...