Wednesday, May 13, 2026

VVS Laxman: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নেওয়ায় বড় আত্মত্যাগ করতে হয়েছে লক্ষণকে, বললেন সৌরভ

Date:

Share post:

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন কিংবদন্তী ভারতের (india) প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ ( Vvs Laxman) । রাহুল দ্রাবিড় (Rahul dravid) ভারতীয় দলের কোচ হওয়ায়, দ্রাবিড়ের জায়গায় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষণ। আর এই দায়িত্ব নিতেই নাকি অনেক বড় আত্মত‍্যাগ করতে হয়েছে লক্ষণকে। এক সংবাদমাধ‍্যমে এমনটাই জানালেন বিসিসিআই ( Bcci) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)।

এদিন এক সংবাদমাধ্যমকে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” আগামী তিন বছরের জন‍্য লক্ষণকে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুতে স্থানান্তরিত হতে হচ্ছে শুধুমাত্র ভারতীয় ক্রিকেটের সেবা করার জন‍্য। এছাড়া সানরাইজার্স হায়দরাবাদের মেন্টরের চাকরি ছাড়তে হবে লক্ষ্মণকে, যার ফলে বেতন অনেকটাই কমে যাবে। বেঙ্গালুরুতে স্থানান্তরিত হওয়ার জন‍্য ওদের পরিবারে একটি পরিবর্তন আসবে। এটি সহজ নয়, যদি না আপনি ভারতীয় ক্রিকেটের জন‍্য নিবেদিত হন।”

এই মুহূর্তে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষণ। এই নিয়ে সৌরভ বলেন,” ভারতীয় ক্রিকেট সুরক্ষিত হাতে রয়েছে।”

আরও পড়ুন:India-New Zealand : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম‍্যাচ জিতলেও, দলের খেলায় খুশি নন ভারত অধিনায়ক রোহিত শর্মা

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...