Saturday, April 4, 2026

Chief Minister: কাশফুল নিয়ে অভিনব ভাবনা মুখ্যমন্ত্রীর, হাওড়ায় দেখালেন শিল্পে নয়া দিশা

Date:

Share post:

কাশফুল নিয়ে অভিনব ভাবনা মুখ্যমন্ত্রীর। দেখালেন শিল্পে নয়া দিশা। গত কয়েক বছরে একদিকে যেমন বিপুল টাকা বিনিয়োগ হয়েছে তেমনই অনেক কাজের সুযোগও তৈরি হয়েছে। বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠক থেকে হাওড়া তথা রাজ্যের জন্য একাধিক নতুন শিল্প ও কর্মসংস্থানের রাস্তা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন কাশফুল নিয়েও তাঁর অভিনব চিন্তা ভাবনার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর পরামর্শ, কাশফুল থেকে তৈরি বালিশ ও বালাপোশের চাহিদা ভালই। এখানে যদি সেই কাজ করা যায়, তাহলে কাশফুল থেকে নতুন শিল্প তৈরি হতে পারে। কাশফুলকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে নতুন কোনও শিল্প। এভাবে কাশফুলকেও শিল্পের কাজে ব্যবহার করার পরামর্শ দেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, কাশফুলকে কোনও শিল্পে কীভাবে কাজে লাগানো যায় কিনা এ নিয়ে ভাবনা চিন্তা করুন। তাঁর ভাষায়, কেমিক্যাল (Chemical) দিয়ে প্রসেস করে এগুলি কাজে লাগনো যেতে পারে।

আরও পড়ুন:Bankura:জঙ্গি সন্দেহে বাঁকুড়া থেকে গ্রেফতার ভিনরাজ্যের যুবক

কাশফুল সময়ে হয়, সময়েই ঝরে যায়। কিন্তু বালাপোশ, বালিশ হতে পারে এগুলো দিয়ে। যাঁদের সামর্থ্য আছে প্রচুর টাকা দিয়ে তাঁরা এসব কিনবেন। মুখ্যমন্ত্রীর কথায়, এই কাশফুল পরে উড়ে চলে যায়। কোনও কাজে লাগে না। এর মধ্যে কেমিক্যালি, টেকনিক্যালি কিছু দিয়ে এসব করা যায় কি না ভেবে দেখতে হবে। কাশফুল মূলত এক ধরনের ঘাস। রাজ্যের নদীর ধার, শুকনো রুক্ষ এলাকা, পাহাড় কিংবা গ্রামের কোনও উঁচু জায়গায় কাশের ঝাড় দেখা যায়। শরৎকালে সাদা ধবধবে কাশফুল ফোটে। আবার শীতের সময় এগুলো ঝরে যায়। সেই কাশফুলকেই কাজে লাগিয়ে এবার নতুন শিল্প গড়তে চান মুখ্যমন্ত্রী।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...