Tuesday, May 19, 2026

ফের ধাক্কা খেল শেয়ারবাজার, ৩৭২ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৯,৬৩৬.০১ (⬇️ -০.৬২%)

🔹নিফটি ১৭,৭৬৪.৮০ (⬇️ -০.৭৫%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পেরিয়ে রেকর্ড গড়েছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হল না। সামান্য আশার আলো দেখিয়ে ফের ধাক্কা খেল দালাল স্ট্রীট। বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ৩৭২ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৩৭২.৩২ পয়েন্ট বা -০.৬২ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৯,৬৩৬.০১। এনএসই নিফটি (NSE Nifty) -১৩৩.৮৫ পয়েন্ট বা -০.৭৫ শতাংশ নেমে হয়েছে ১৭,৭৬৪.৮০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

Related articles

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...

পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল!

নতুন সরকারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ-অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত...

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...