Saturday, March 14, 2026

Kangana Ranauat: ‘তবে কি এবার রাস্তায় নামা মানুষ দেশের আইন ঠিক করবে’? কৃষি আইন প্রত্যাহারে ক্ষুব্ধ কঙ্গনা

Date:

Share post:

কৃষকদের প্রায় এক বছরের আন্দোলনের পর প্রত্যাহার করা হল ২০২০ সালে পাশ হওয়া বিতর্কিত তিন কৃষি আইন(Farm Laws)। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) জাতির উদ্দেশে ভাষণে কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়। সোচ্চার হয়েছেন বিরোধীরা। অবশ্য বাদ পড়েননি সেলিব্রিটিরাও। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেছেন একাধিক তারকা। বাদ যাননি ‘কনভার্সিয়াল কুইন’, কঙ্গনা রানাউত(Kangana Ranaut)।

আরও পড়ুন:Mamata Banarjee: অন্নদাতা কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা লিখলেন মমতা

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই আইন প্রত্যাহার করে নেওয়ায় তিনি রুষ্ট। প্রকাশ্যেই রাগ দেখিয়েছেন। ইনস্টাগ্রামে বলিউড তারকা কঙ্গনা রানাউত ৩ কৃষি আইন প্রত্যাহারের প্রসঙ্গে লেখেন,  ‘তবে কি এ বার রাস্তায় নামা মানুষই দেশের আইন ঠিক করবে। নির্বাচিত সরকার নয়? যদি তা-ই হয় তবে এই দেশটাও তো জেহাদি দেশ হয়ে গেল।’  এরপরই বিরোধীদের কটাক্ষ করে তিনি লেখেন, “তাঁদের সকলকে অভিনন্দন যাঁরা এটা চেয়েছিলেন।”

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, কৃষকদের স্বার্থে তিনি বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। এ দিন ছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীরও(Indira Gandhi) জন্মদিন। যাঁর ভূমিকায় একটি ছবিতে অভিনয়ও করেছেন কঙ্গনা। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে প্রকাশ্যেই আপত্তি জানিয়ে কঙ্গনা লেখেন, ‘দেশের মানুষের যদি বোধ না থাকে তবে তাদের লাঠি দিয়েই শাসন করতে হবে। এ দেশে সেটাই একমাত্র সমাধান এবং একনায়কতন্ত্রই সেরা বিকল্প।’ ইন্দিরার ছবি দিয়ে কঙ্গনা লিখেছেন শুভ জন্মদিন ‘ম্যাডাম প্রাইম মিনিস্টার’।



তিন কৃষি আইন নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন এই বলিউড তারকা। কৃষকদের আন্দোলনের বিরুদ্ধে একাধিকবার সোচ্চার হন তিনি। বহু নামি তারকার সঙ্গে এ নিয়ে টুইট যুদ্ধেও জড়িয়ে পড়েন তিনি। এরপরই একটি টুইটে আমেরিকার পপ তারকা রিহানাকে পর্ণ ছবির গায়িকা বলে মন্তব্য করেছিলেন কঙ্গনা। তাঁর সেই মন্তব্য়ের জেরে টুইটার কঙ্গনার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়। আজও তাঁর টুইটার অ্যাাকাউন্টটি নিষিদ্ধ। তবুও তিনি বিস্ফোরক মন্তব্য করতে পিছপ হননি। শুক্রবার নিজের ক্ষোভ ইন্সটাগ্রামে উগড়ে দেন তিনি।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...