Saturday, March 14, 2026

Clash at Jalpaiguri : জমি বিবাদকে কেন্দ্র করে একজনের মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত জলপাইগুড়ি

Date:

Share post:

জমি বিবাদকে কেন্দ্র করে একজনের মৃত্যুর অভিযোগ। আর তার জেরে উতপ্ত হল এলাকা। একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থল ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী। জলপাইগুড়ির গড়ালবাড়ি অঞ্চলের শুভচনি পাড়ার ঘটনা এটি।

জানা গিয়েছে, এলাকার ১৮ বিঘা জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন বিবাদ চলছে। সহিদুল ইসলাম এবং মজমুদ্দিন ইসলামের পরিবারের মধ্যে বিবাদ। গতকাল ফসল তোলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। তার মধ্যে একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আজ সকালে তার মৃত্যু হয় সেখানেই। সেই মৃত্যুর খবর এলাকায় পৌছাতেই উত্তেজনা ছড়ায়। একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি বিশাল পুলিশবাহিনি নিয়ে ঘটনাস্থলে পৌছেছেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী। চলছে ধড়পাকড়।

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...