Tuesday, March 3, 2026

Howrah: হোমের আড়ালে শিশু পাচার! সালকিয়ায় ধৃত হোমের মালিক-সহ ৯

Date:

Share post:

হোমের আড়ালে শিশু পাচার চক্র! হাওড়ার (Howrah) সালকিয়ায় ঘটনায় চাঞ্চল্য। বেসরকারি ওই হোমের মালিক গীতশ্রী অধিকারী (Geetashree Adhikari)-সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁদের বিরুদ্ধে পকসো (PACSO)-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে৷ কমপক্ষে কুড়িটি শিশুকে উদ্ধার হয়েছে৷

পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক সালকিয়ার করুণা হোম থেকেই ৯ বছরের একটি মেয়েকে দত্তক নেন এক দম্পতি। কিন্তু কয়েকদিন আগে ওই নাবালিকা পালক বাবা-মাকে অভিযোগ জানায়, হোমের ভিতরেই তার যৌন নির্যাতন হত৷ ঘটনায় হাওড়া মহিলা থানায় অভিযোগ জানান ওই দম্পতি৷ তদন্তে নেমে করুণা হোমে হানা দেয় পুলিশ, গোয়েন্দা ও শিশুকল্যাণ দফতর।

অভিযোগ, সরকারি নথি অনুযায়ী যত শিশুর থাকার কথা, তার থেকে বেশি সংখ্যক শিশুর খোঁজ মেলে হোমে৷ এর পরই হোমের মালিক গীতশ্রীকে জেরা করতে করেন পুলিশ এবং সরকারি আধিকারিকরা৷ বয়ানে অসংগতি থাকায় হোম থেকে শিশু পাচারের সন্দেহ দৃঢ় হয় পুলিশের৷ এর পরই হোমের মালিক গীতশ্রীকে আটক করে পুলিশ৷ তার জেরার সূত্র ধরে আরও আট জনকে আটক করা হয়। পরে সবাইকে গ্রেফতার করা হয়েছে। হোম থেকে কুড়িটি শিশুকে উদ্ধার করে সেফ হোমে পাঠানো হয়েছে৷ নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) জানিয়েছেন, অভিযুক্ত যেই হোন না কেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থাই নেওয়া হবে৷ ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন- ইডেনে ম‍্যাচ দেখার সময় পরতে হবে মাস্ক, নেওয়া যাবে না কোনও খাবার বা জলের বোতল

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...