Friday, May 15, 2026

Agartala: ত্রিপুরায় জঙ্গলরাজ, পুলিশের সামনেই মহিলা থানায় হামলা বিজেপির

Date:

Share post:

প্রশাসনের অপদার্থতা এবং বিপ্লব দেব সরকারের অপশাসনের চূড়ান্ত নিদর্শন। থানায় পর্যন্ত নিরাপত্তা দেওয়া যাচ্ছে না তৃণমূল (Tmc) নেতা-নেত্রীদের। জঙ্গলরাজ চলছে। রবিবার, সৌজন্যে দেখিয়ে যখন তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে (Sayani Ghosh) নিয়ে আগরতলা পূর্ব মহিলা থানায় যান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh), অর্পিতা ঘোষরা (Arpita Ghosh) তখন আচমকাই থানা আক্রমণ করে বিজেপির গুন্ডাবাহিনী। সায়নীকে জিজ্ঞাসাবাদ চলাকালীন থানায় ঢুকে তাণ্ডব চালায় তারা। ভাঙচুর করা হয় ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়ি-সহ একাধিক গাড়ি।

থানা ঘিরে পুলিশের সামনেই চলে তান্ডব। তৃণমূল নেতাকর্মীদের মারধর করা হয়। ইটবৃষ্টি চলতেই থাকে। আহত হন নির্মল শর্মা, প্রবীর বৈদ্য, আল্পনা দেব বর্মা, রাজেশ সাহা।

পুলিশ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয় ত্রিপুরা প্রশাসন। থানা এলাকা বিজেপির দখলমুক্ত করতে পারেনি বিপ্লব দেবের দলদাস পুলিশ।

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...