Sunday, May 31, 2026

Tripura: হাস্যকর গণতন্ত্র! চূড়ান্ত নির্লজ্জ বিপ্লব দেব: টুইটে তোপ দাগলেন অভিষেক

Date:

Share post:

আগরতলা পূর্ব মহিলা থানায় রবিবার, তৃণমূল নেতৃত্ব থাকাকালীন বিজেপির (Bjp)গুন্ডা বাহিনীর হামলার তীব্র নিন্দা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) অভিষেক লেখেন,

“বিপ্লবকুমার দেব এতটাই নির্লজ্জ হয়ে গিয়েছেন যে এখন সুপ্রিম কোর্টের নির্দেশকেও তোয়াক্কা করছেন না।
নিরাপত্তা না দিয়ে উল্টে বারবার গুন্ডা পাঠিয়ে আমাদের সমর্থক ও নারী প্রার্থীদের হামলা করাচ্ছেন তিনি! ত্রিপুরায় বিজেপি সরকার গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে। #NotMyINDIA”

প্রশাসনের অপদার্থতা এবং বিপ্লব দেব সরকারের অপশাসনের চূড়ান্ত নিদর্শন এদিন দেখা যায় আগরতলায়। পুলিশের অনুরোধে সৌজন্যে দেখিয়ে এদিন তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে (Sayani Ghosh) নিয়ে আগরতলা পূর্ব মহিলা থানায় যান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh), অর্পিতা ঘোষরা (Arpita Ghosh)। সায়নীকে জিজ্ঞাসাবাদ চলাকালীন আচমকাই থানা আক্রমণ করে বিজেপির গুন্ডাবাহিনী। ভাঙচুর করা হয় ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়ি-সহ একাধিক গাড়ি। আহত হন 7 তৃণমূল কর্মী।

থানা ঘিরে পুলিশের সামনেই চলে তান্ডব। তৃণমূল নেতাকর্মীদের মারধর করা হয়। ইটবৃষ্টি চলতেই থাকে। পুলিশ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয় ত্রিপুরা প্রশাসন। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। তোপ দাগেন বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে।

আরও পড়ুন:Farm Laws: ‘বিল তৈরি হয়, বাতিল হয়, ফিরে আসবে’, কৃষি আইন নিয়ে মন্তব্য বিজেপি সাংসদের

Related articles

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...