ভোটার তালিকা সংশোধনের নামে হয়রানির অভিযোগ! এবার শীর্ষ আদালতের দ্বারস্থ কবি জয় গোস্বামী

বাঙালির পদবি লেখার ধরন কি তার ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণ হতে পারে? নির্বাচন কমিশনের 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' বা যুক্তিহীন অসঙ্গতির গেরোয় সাধারণ মানুষের হয়রানি নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিশিষ্ট কবি জয় গোস্বামী। 'দেশ বাঁচাও গণমঞ্চ' নামক একটি সংগঠনের তরফে এই জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসে মামলাটির গুরুত্ব ব্যাখ্যা করেন জয় গোস্বামীর আইনজীবী।
Sponsored

মামলাকারীর অভিযোগ, নির্বাচন কমিশন বাংলায় ভোটার তালিকা সংশোধনের নামে বৈধ ভোটারদের মারাত্মক হেনস্থা করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আধার কার্ডে যে পদবি রয়েছে, ভোটার তালিকায় তার চেয়ে সামান্য আলাদা বানান বা ধরন থাকায় সেটিকে 'সন্দেহজনক' তালিকায় ফেলে দেওয়া হচ্ছে। আইনজীবীর যুক্তি, কমিশন মানতে নারাজ যে 'মুখোপাধ্যায়' এবং 'মুখার্জি' আসলে একই ব্যক্তির পদবি হতে পারে। পদবি লেখার এই ভাষাগত পার্থক্যের কারণে সাধারণ মানুষের পরিচয়পত্র বা আধার কার্ডকেও গুরুত্ব দিচ্ছে না কমিশন।
আদালতে সওয়াল করতে গিয়ে জয় গোস্বামীর আইনজীবী বলেন, কমিশনের এই মনোভাব পুরোপুরি স্বেচ্ছাচারিতার নামান্তর। এর ফলে বাংলার এক বিশাল অংশের মানুষ শুধুমাত্র পদবি সংক্রান্ত জটেই নিজেদের ভোটাধিকার হারানোর আশঙ্কায় রয়েছেন। এই পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। প্রধান বিচারপতি সূর্যকান্ত মামলাকারীর সওয়াল শোনার পর জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্ব পাওয়ার যোগ্য। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন- ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জমি হস্তান্তরের নির্দেশ হাই কোর্টের
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
1h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
1h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
2h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
5h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
12h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago





