Monday, April 6, 2026

Drug case against Amazon: বেআইনিভাবে মাদক লেনদেনের অভিযোগে কাঠগড়ায় অনলাইন সংস্থা আমাজন

Date:

Share post:

অনলাইন বিপণন সংস্থা (online business organization Amazon) অ্যামাজনের বিরুদ্ধে বেআইনিভাবে মাদক লেনদেনের অভিযোগে মামলা রুজু করল মধ্যপ্রদেশ পুলিশ (MadhyaPradesh Police) ।

মধ্যপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে , মিষ্টি তুলসীর নাম করে প্রায় এক টন গাঁজা পাচার হয়েছে বলে গোপন সূত্রে জানা গিয়েছে। আন্তর্জাতিক বাজারে যার দাম এক কোটি টাকারও বেশি। আমাজন ইন্ডিয়ার স্থানীয় কয়েকজন উচ্চপদস্থ কর্তার নামে মামলা রুজু করা হয়েছে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ওই কর্তাদের থানায় তলব করা হয়েছে। তদন্তে সহযোগিতা না করলে পরবর্তী আইনী পদক্ষেপ করা হতে পারে। ভিন্দের পুলিশ সুপার মনোজ কুমার সিংহ জানিয়েছেন, বিগত চার মাস ধরে এই সংস্থাটি অনলাইন পণ্য আদান-প্রদানের নাম করে মাদক চালান করছিল। এই পর্বে প্রায় ১.১০ কোটি টাকার কারবার হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।

যদিও সংস্থার কত’জনের বিরুদ্ধে এবং কার কার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ভাবে কিছু জানায়নি মধ্যপ্রদেশ পুলিশ। তবে এর পিছনে একটি মাদক চক্র সক্রিয় আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই পুলিশের অনুমান অনলাইন সংস্থার কর্তাদের জেরা করলেই সেই মাদক চক্রের হদিশ মিলবে।

Related articles

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...