Thursday, May 14, 2026

Mamata Banerjee in Delhi: সাউথ এভিনিউয়ে ৩০ মিনিটের বেশি সময় অন্ধকারে থাকলেন মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

অন্ধকারে ডুবল দিল্লির সাউথ এভিনিউ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি (Mamata Banerjee in Delhi) পৌঁছনোর পরই মেজর কেবল ফল্ট। ফলে ৩০ মিনিটের বেশি সময় ধরে অন্ধকারেই থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি (Mamata Banerjee in Delhi) সফরের প্রথম দিনেই অন্ধকারে ডুবল পুরো সাউথ এভিনিউ। ৬.৪৭ থেকে শুরু করে ৭.২৫ পর্যন্ত অন্ধকার রইল পুরো সাউথ এভিনিউ। সোমবার বিকেলেই দিল্লি (Delhi) পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ দিনই সন্ধের পর থেকেই কার্যত অন্ধকারে বসে থাকতে হয়েছে মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন-Sayani Ghosh: ফের ত্রিপুরায় বড় জয় তৃণমূলের, জামিন পেলেন যুব সভানেত্রী সায়নী

সাধারণত দিল্লিতে এলে তিনি ওঠেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি ১৮৩ সাউথ এভিনিউতে। নজিরবিহীন ঘটনা অর্থাৎ সাউথ এভিনিউতে আধ ঘণ্টার উপর অন্ধকার শেষ কবে হয়েছে তা মনে করতে পারেন না কেউই। বিগত ১০ বছরের মধ্যে টানা আধ ঘন্টার বেশি লোডশেডিং দেখেনি সাউথ এভিনিউয়ের মত ভিভিআইপি এলাকা। দিল্লির সাউথ এভিনিউয়ের এই এলাকাটি শুধু হাইপ্রোফাইলই নয় এটি হাই প্রটেক্টেট এলাকাও।

বাংলার মুখ্যমন্ত্রীর রাজধানী (Delhi) সফরের প্রথম দিনই এই ধরনের নজিরবিহীন ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এনডিএমসি-র তরফে জানানো হয়েছে মেজর পাওয়ার ফল্টের জন্যই এই ঘটনা ঘটেছে। এনডিএমসি আদতে স্বরাষ্ট্র দফতরের অধীনে। স্বভাবতই প্রশ্ন উঠেছে যখন এনডিএমসি কর্তৃপক্ষ জানতই আজ বাংলার মুখ্যমন্ত্রী এখানে আসছেন তাহলে কেন তাদের তরফে এই ধরনের অনাকাঙ্খিত ঘটনার জন্য আগে থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...