Friday, June 12, 2026

COVID Vaccination Transgender : দেশে ভ্যাকসিন পেলেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

দেশে করোনা ভ্যাকসিনের আওতায় এসেছে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। জাতীয় পরিচয় পত্র না থাকায় তারা এতদিন টিকা থেকে বঞ্চিত ছিলেন।

অবশেষে বিশেষ সুবিধার আওতায় বন্দর নগরী চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের ৩০০ জনকে অতিমারি করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্তা ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, প্রাথমিকভাবে তৃতীয় লিঙ্গের ৩০০ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।

ধাপে ধাপে সবাইকে টিকার আওতায় আনা হবে। এছাড়া ছিন্নমূল, বস্তিবাসী ও বেদেসহ অবহেলিত বিভিন্ন সম্প্রদায়ের লোকজনকে টিকার আওতায় আনা হবে।

এদিকে দীর্ঘদিন পর টিকা নিতে পেরে খুশি তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। তাদের একজন জয়া।
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া রেজিস্ট্রেশন করতে না পারায় আমরা মনে করছিলাম টিকা পাবো না। সরকার আমাদের বিশেষ বিবেচনায় টিকা দিয়েছে। তবে আজকে মাত্র ৩০০ জনকে টিকা দেওয়া হয়েছে। সবার জন্য টিকার ব্যবস্থা করতে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি।
দুই মাস পর তাদের টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। বিশেষ সম্প্রদায়ের সবাইকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে।

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...