Tuesday, February 24, 2026

Porn Video-Raj Kundra : শার্লিন – পুনম নিজেরাই উত্তেজক ভিডিও বানাত, আমার কোনো ভূমিকা ছিল না, আদালতে দাবি রাজ কুন্দ্রার

Date:

Share post:

শার্লিন চোপড়া (Sherlin Chopra) আর পুনম পাণ্ডে (punam Pandey) নিজেরাই উত্তেজক ভিডিও (Porn Video) বানাত।নিজেরাই সেগুলো অ্যাপ এ আপলোড করতে অনেক বেশি টাকা রোজগারের জন্য ওরা দুজনে এসব করতো সেখানে আমার কোনো ভূমিকা ছিল না। আদালতে এমনই দাবি করেছেন পর্ন কাণ্ডে অন্যতম অভিযুক্ত শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra, husband of Actress Shilpa Shetty) ।

পর্ন-কাণ্ডের মামলায় বম্বে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন রাজ কুন্দ্রা। রাজের আইনজীবীদের পাঠানো সেই আবেদনপত্রে লেখা হয়েছে, উপার্জনের জন্য পুনম পাণ্ডে এবং শার্লিন চোপড়া যৌন-উদ্দীপক ভিডিয়ো বানাতেন। রাজের দাবি, সেই সমস্ত ভিডিয়োয় তাঁর কোনও ভূমিকা ছিল না।

রাজের আইনজীবী স্বপ্নিল আম্বুরে বলেছেন, ‘সরকার পক্ষের আইনজীবীর মতে, শার্লিন চোপড়া এবং পুনম পাণ্ডের এই ধরনের ভিডিয়ো বানানো শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু রাজ কুন্দ্রা এই ভিডিয়ো বানাননি। ভিডিয়োগুলি নানা অ্যাপের মাধ্যমে ছড়িয়েও দেননি। তাঁর কোনও ভূমিকাই নেই। তা ছাড়া শার্লিন চোপড়া এবং পুনম পাণ্ডে স্বীকার করে নিয়েছেন যে তাঁরা নিজেরাই ভিডিয়ো বানিয়েছেন।’’

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে পর্ন ভিডিও তৈরি করা এবং তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। রাজের বিরুদ্ধে অভিযোগ ছিল, পর্ন বানিয়ে ‘হটশটস’ এবং ‘বলিফেম’ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন তিনি। গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ‘হটশটস’ বাতিল করে দেওয়ার পর ‘বলিফেম’ তৈরি করা হয়েছিল।

spot_img

Related articles

ভোটার তালিকা সংশোধনে বড় স্বস্তি! সুপ্রিম কোর্টে মান্যতা রাজ্যের যুক্তিতে

এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে চলা দীর্ঘ টানাপড়েনে অবশেষে ইতি টানল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মঙ্গলবারের...

প্রকাশিত জেইই মেইন ২০২৬-এর দ্বিতীয় পত্রের ফলাফল, নজর কাড়ল বাংলার পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে প্রকাশিত হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জেইই মেইন ২০২৬-এর জানুয়ারি সেশনের দ্বিতীয় পত্রের...

ISF-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত বামেদের: নওশাদের সঙ্গে বৈঠক বিমান-সেলিমের, বুধে আসন রফা

জোটের মুখ রক্ষায় একজন বিধায়কই আছেন বিধানসভায়। কংগ্রেস আগেই হাত ছেড়েছে। সেই কারণে আইএসএফ-কে আর হাত ছাড়া করতে...

ভারতের হারের মধ্যেই চিন্তা বাড়াল হরমনপ্রীতের চোট

টি২০ সিরিজ জয়ের পর একদিনের সিরিজের শুরুতে হার ভারতের মহিলা(India Women) দলের। অস্ট্রেলিয়ার(Australia W vs India W) বিরুদ্ধে...