Tuesday, June 9, 2026

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। অভিষেকের অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটারদের ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে ভোট করানোর চেষ্টা করছে বিজেপি। কিন্তু বাংলার মানুষের ওপর তাঁর অগাধ আস্থা রয়েছে। তিনি স্পষ্ট জানান, আগামী ৪ঠা জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন বিজেপির আসন সংখ্যা ৫০-এর নিচে নেমে আসবে।

বুধবার সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক(Abhisek Banarjee)। তিনি বলেন, “যেভাবে বাংলার মানুষকে গত কয়েক বছরে নির্যাতন করা হয়েছে, ভাতে মারার চেষ্টা হয়েছে, তার যোগ্য জবাব মানুষ ব্যালট বাক্সে দিচ্ছে। দ্বিতীয় দফার ভোট চলাকালীনই আমি নিশ্চিত যে বিজেপির দফারফা হতে চলেছে।”

অভিষেক আরও যোগ করেন, “নির্বাচন কমিশনকে আমরা একাধিকবার বিভিন্ন অভিযোগ জানিয়েছি, কিন্তু তাদের পক্ষ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। তবুও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে যে ভয় দেখিয়ে গণতন্ত্রকে স্তব্ধ করা যায় না। আমি হলফ করে বলতে পারি, ৪ঠা জুনের পর বিজেপি ৫০-এর গণ্ডিও পেরোতে পারবে না।”

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...