Friday, May 15, 2026

ডিসেম্বরে বঙ্গ সফর, বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যমের টুইটে জল্পনা

Date:

Share post:

বুধবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর(Subramanian Swamy)। সেই সাক্ষাতের পর বৃহস্পতিবার সকালে টুইট করে তিনি নিজেই জানালেন আগামী মাসে তাঁর বঙ্গ সফরের কথা। মমতার সাক্ষাতের পর সুব্রহ্মণ্যমের এই ঘোষণায় স্বাভাবিকভাবে জাতীয় রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে তার এই সফরে বিজেপি(BJP) সাংসদের সঙ্গে থাকবেন বিশ্ব হিন্দু পরিষদের(vhu) একটি প্রতিনিধি দলও।

প্রাক নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ এনে বারবার সরব হয়েছে বিজেপি। শুধু তাই নয় বঙ্গে হিন্দুরা কোণঠাসা বলে দাবি করতে দেখা গিয়েছে বহু শীর্ষ কেন্দ্রীয় ও বঙ্গ বিজেপি নেতৃত্বকে। যদিও এই দাবি আদেও কতখানি সত্যি তা নিয়ে প্রশ্ন রয়েছে। আর ঠিক সেই সত্যতা যাচাই করতেই ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সুব্রহ্মণ্যম স্বামী বাংলায় আসছেন বলে ট্যুইট করে জানিয়েছেন এদিন। টুইটে তিনি লিখেছেন, “ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আমি বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বাংলা সফরে যাচ্ছি। বাংলার বেশ কিছু জায়গায় যেসকল অশান্তির খবর পাওয়া গিয়েছিল তার সত্যতা যাচাই করতে। ঘটনাগুলি আদৌ সত্য কিনা তা জানতে আমি আধিকারিকদের সঙ্গে কথা বলব।” শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূর্বের একটি ঘটনার প্রসঙ্গ তিনি তুলে ধরেন এই টুইটে। যেখানে তিনি লিখেছেন, “তিন বছর আগে তারকেশ্বর মন্দির মুক্ত করার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলাম আমার অনুরোধে তিনি সাড়া দিয়েছিলেন।”

আরও পড়ুন:Tripura: ভোট শুরু হতেই উত্তপ্ত ত্রিপুরা, বিজেপির হামলায় মাথা ফাটল ২ তৃণমূল এজেন্টের

প্রসঙ্গত, নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূল সরকারকে দেশের কাছে ছোট করার চেষ্টায় কোন কসুর করেননি বিজেপি। হিন্দুরা বিপদে রয়েছে বলার পাশাপাশি নানান জায়গা থেকে ভুয়ো ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। বহু জায়গায় এই ভুয়ো ভিডিও ছবির জেরে অশান্তির ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে বর্তমান বিজেপির ‘রণকৌশল’ সম্পর্কে অবগত সুব্রহ্মণ্যম স্বামী বঙ্গে এসে আসল সত্য ঘটনা যাচাই করতে চান।

 

Related articles

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...