Thursday, May 21, 2026

UEFA Champions league: চ‍্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় ম‍্যানসিটির, ২-১ গোলে হারাল পিএসজিকে

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions league) দুরন্ত জয় পেল ম‍্যাঞ্চেস্টার সিটি ( Manchester City)। বুধবার চ‍্যাম্পিয়ন্স লিগের ফিরতে পর্বে পিএসজিকে (Psg)  ২-১ গোলে হারাল গুয়ার্দিওয়ালার দল। এই জয়ের ফলে গ্রুপ পর্বের এক ম‍্যাচ বাকি থাকতেই শেষ ষোলোয় পৌঁছে গেল ম‍্যানসিটি।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণ প্রতি-আক্রমণে জমে ওঠে ম‍্যানসিটি বনাম পিএসজি ম‍্যাচ। তবে প্রথমার্ধে দুই দল একাধিকবার আক্রমণে গেলেও, গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দুই দল। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় দু’দল। যার ফলে ম‍্যাচের ৫০ মিনিটে গোল পেয়ে যায় পিএসজি। পিএসজির হয়ে গোলটি করেন এমবাপে। তবে এরপরই পাল্টা আক্রমণ চালায় গুয়ার্দিওয়ালার দল। যার ফলে ম‍্যাচের ৬৩ মিনিটে ম‍্যানসিটির হয়ে সমতা ফেরান রহিম স্টার্লিং। এরপর ম‍্যাচের ৭৬ মিনিটে ম‍্যানসিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন পরিবর্ত হিসাবে নামা গ‍্যাব্রিয়াল জেসুস। এদিন ম‍্যাচে মেসি, নেইমাররা থাকলেও গোলের মুখ দেখেননি তাঁরা।

আরও পড়ুন:Sc EastBengal: ডার্বির প্রস্তুতিতে এসসি ইস্টবেঙ্গল, নতুনদের ডার্বির গুরুত্ব বোঝাতে ব‍্যস্ত অরিন্দমরা

Related articles

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...