Friday, March 13, 2026

পুরভোটে সন্ত্রাসের প্রতিবাদে মন্ত্রীকে ঘিরে মহিলা ভোটারদের বিক্ষোভ, থানা ঘেরাও তৃণমূলের, উত্তাল আগরতলা

Date:

Share post:

পুরভোটের নামে দিনভর গণতন্ত্রকে নগ্ন করা হল ত্রিপুরার বুকে। ভোটের নামে শুধু প্রহসন নয়, বিপ্লব দেবের রাজ্যে গেরুয়া সন্ত্রাস ছাপিয়ে গেল সমস্ত নির্লজ্জতাকে। ভোটের দিন আগরতলা সহ তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকদের উপর একের পর এক হামলার প্রতিবাদে পূর্ব আগরতলা থানা ঘেরাও করলেন তৃণমূল কর্মী, সমর্থকরা।

সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিনভর দাপিয়ে বেড়াল বিজেপির বাইক বাহিনী। ছাপ্পা থেকে শুরু করে বিরোধী প্রার্থী ও তাঁর পরিবারের লোকেদের উপর হামলা। বিরোধী প্রার্থীকে পর্যন্ত ভোট দিয়ে বাধা দেওয়া হয়। আর সবকিছুই হল পুলিশের সামনে। নীরব দর্শকের ভূমিকা পালন করল খাঁকি উর্দিধারীরা।

ভোটের দিন সকাল থেকেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগকে সামনে রেখেই পূর্ব আগরতলা থানার বাইরে সুবল ভৌমিকের নেতৃত্বে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল নেতারা। পরে তাঁদের আটক করে পুলিশ।

সকাল থেকেই আগরতলায় বিজেপির বিরুদ্ধে ভোটলুঠ, অশান্তির অভিযোগ করছিল তৃণমূল। অভিযোগ ছিল, পুলিশ নিষ্ক্রিয়তারও। দুপুরে সেই অভিযোগেই পূর্ব আগরতলা থানার সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল নেতা-কর্মীর। পরে পুলিশ এসে নেতা, প্রার্থী ও কর্মীদের সরিয়ে নিয়ে যান। যা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

অন্যদিকে, বিজেপি শাসিত ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরীকে ঘিরে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন মহিলা ভোটাররা। তখন তাঁদের উপর রণমূর্তি ধারণ করেন মন্ত্রী মশাই। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন:Meghalaya: কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ ১২ বিধায়ক, মেঘালয়ের প্রধান বিরোধী দল তৃণমূল

spot_img

Related articles

মহুয়ার বিরুদ্ধে মামলায় ধাক্কা CBI-এর: চার্জশিটে সুপ্রিম স্থগিতাদেশ, বিজেপি সাংসদের কাছে জবাবদিহি

সংসদে বিজেপি বিরোধী স্বর চেপে দেওয়ার সব রকম প্রচেষ্টা করে মোদি সরকার (Modi Govt.)। কখনও বিরোধী সাংসদদের অভিবেশন...

রাজ্যে এসেই বেলুড় গেলেন জ্ঞানেশ, তবুও ৯১ সন্ন্যাসী ‘বিচারাধীন’!

বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি...

ব্রিগেডের মোদির সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ

জেলায় জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষ্যে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর ও ব্রিগেড সমাবেশকে ঘিরে...

দানবাক্সে ৩.০৭ কোটি! কর্নাটকের মন্দিরে রেকর্ড সংগ্রহ

তিরুমালা তিরুপতি বা মহারাষ্ট্রের সিদ্ধি বিনায়ক বা পুরীর জগন্নাথ মন্দির নয়। এবার কর্ণাটকের শ্রী রেণুকা ইয়েল্লাম্মা মন্দিরের (Renuka...