Wednesday, June 24, 2026

Weather Forecast:শীতের আমেজের মাঝেই দোসর নিম্নচাপ, তাপমাত্রা আরও কমার সম্ভাবনা

Date:

Share post:

ফের রাজ্যে বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট। নামতে শুরু করেছে পারদ। ভোরের দিকে ফের অনুভূত হচ্ছে শীত শীত ভাব। যদিও ফের কড়া নাড়ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department) জানিয়েছে, নভেম্বরের শেষে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে নিম্নচাপ। ক্রমশ শক্তিশালী হয়ে ডিসেম্বরের শুরুতেই ওড়িশা (Odisha) উপকূলে পৌঁছবে। যার জেরে ডিসেম্বরের গোড়াতেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Newtown Accident:নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্ট্যান্ডে ধাক্কা, গ্রেফতার গাড়ির চালক

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রার রয়েছে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াসে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যদিও বাড়েনি। আজ রাতে তাপমাত্রা আরও সামান্য কমবে। উইক এন্ডে ভোরে শীতের আমেজ অক্ষুণ্ণ থাকবে বলেই জানান হয়েছে।

তবে বঙ্গে পিছু ছাড়ছে না বর্ষা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যা ক্রমশ তার শক্তি সঞ্চয় করে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। এরফলে চলতি মাসের শেষেও রাজ্যে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে। যার জেরে কমবে শীতের আমেজ। তবে তারপর থেকেই বঙ্গে জাঁকিয়ে পড়তে চলেছে শীত বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...