Thursday, May 14, 2026

India-New Zealand: লাথাম-ইয়ং জুটির দাপটে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে কিউয়িরা

Date:

Share post:

ভারত-নিউজিল‍্যান্ড ( India-New Zealand) প্রথম টেস্টে প্রথম ইনিংসে ভারতের ( India) রান সংখ‍্যা ৩৪৫। জবাবে ব‍্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে কিউয়িদের রান সংখ‍্যা ১২৯। ম‍্যাচের প্রথম দিন ভারতের দাপট থাকলেও দ্বিতীয় দিনের শুরু থেকেই দাপট দেখায় কিউয়িরা। বোলিং থেকে ব‍্যাটিং দাপট দেখায় নিউজিল্যান্ড। কিউয়ি ওপেনারদের ব‍্যাটিং-এর দাপটে কিছুটা সুবিধার জায়গায় চলে যায় নিউজিল্যান্ড।

ম‍্যাচে দ্বিতীয় দিন শুরুতে ব‍্যাট করতেই উইকেট হারাতে শুরু করে ভারতর। ম‍্যাচে এদিন শতরান করেন শ্রেয়স আইয়র। অভিষেক টেস্টে শতরান করেন তিনি। ১০৫ রান করেন তিনি। ৫০ রান করেন রবীন্দ্র জাদেজা। ১ রান করেন ঋদ্ধিমান সাহা। ৩৮ রান করেন আর অশ্বিন। কিউয়িদের হয়ে পাঁচ উইকেট নেন টিম সাউদি। তিন উইকেট নেন জেমিসন। দুই উইকেট নেন আজজ প‍্যাটেল।

৩৪৫ রানের জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালোই করে কিউয়িরা। ৫০ রানে অপরাজিত  লাথাম। ৭৫ রানে অপরাজিত উইল ইয়ং। প্রায় দুটো সেশন ব্যাট করলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম এবং উইল ইয়ং। কানপুরের মন্থর পিচে স্পিনের জাদুতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছিলেন সমর্থকরা। কিন্তু দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর কোনও উইকেট না হারিয়ে ১২৯ রান।

আরও পড়ুন:Isl Derby: ডার্বির আগে লাল-হলুদকে সমীহ বাগান কোচ হাবাসের

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...