Wednesday, June 24, 2026

Isl Derby: ডার্বির আগে লাল-হলুদকে সমীহ বাগান কোচ হাবাসের

Date:

Share post:

শনিবার গোয়ার তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গলের (Sc eastbengal) বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান ( Atk mohunbagan)। প্রথম ম‍্যাচে কেরলা ব্লাস্টার্সের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে হাবাসের দল। লাল-হলুদের বিরুদ্ধে সেই ধারাই বজায় রাখতে মরিয়া বাগানের হেডস‍্যার।

শেষ ম‍্যাচে দুরন্ত জয়, ডার্বিতে কী এরফলে কিছুটা এগিয়ে শুরু করবে এটিকে মোহনবাগান?  এর জবাবে হাবাস বলেন,” ডার্বিতে কেউ এগিয়ে পিছিয়ে থাকে না। ওদের দলটা ভালো হয়েছে। খেলা দেখেছি। নতুন কোচ। আমাদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ ম‍্যাচ। আমরা এই ম‍্যাচটাই লড়ব। আমাদের প্রতি ম‍্যাচ নিয়ে পরিকল্পনা থাকে। প্রতিটা ম‍্যাচের পরিস্থিতির সঙ্গে মানিয়ে আমাদের নামতে হয়। ”

দলে একাধিক দুরন্ত ফুটবলার। হুগো থেকে রয় কৃষ্ণা বা লিস্টোন কোলাসো। কোথাও কি শক্তির দিক দিয়ে এগিয়ে বাগান ব্রিগেড। এই উত্তরে হাবাস বলেন,” হুগো আসায় দলের শক্তি অবশ্যই বেড়েছে। তবে ফুটবল টিম গেম। সবার ভালো খেলতে হবে। ম‍্যাচে আগ্রাসন নিয়ে নামতে হবে, ছেড়ে দেওয়ার কোন জায়গা নেই। ”

আরও পড়ুন:Isl Derby: রয় কৃষ্ণা হুগো বৌমোসকে আটকাতে কী পরিকল্পনা লাল-হলুদ কোচ মানোলো দিয়াজের?

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...