Tuesday, April 21, 2026

farmers law-Parliament Session: সোমবার কৃষি আইন প্রত্যাহারের বিল পেশ হবে, হুইপ জারি বিজেপি-কংগ্রেসের

Date:

Share post:

আগামী সোমবার , ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)। আর শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই কৃষি আইন প্রত্যাহারের বিল (Farmers Law) পেশ করা হবে। সেদিন লোকসভা (Lok Sabha) ও রাজ্যসভায় (Rajya Sabha) সংসদের দুই কক্ষেই সকল সাংসদকে উপস্থিত থাকার জন্য হুইপ (Whip) জারি করল বিজেপি (BJP)। অন্যদিকে, কংগ্রেসের (Congress) তরফেও একই কারণ দেখিয়ে হুইপ জারি করা হয়েছে।

সংসদ সূত্রে জানা গিয়েছে অধিবেশনের প্রথম দিন শুরুতেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার কৃষি আইন প্রত্যাহারের বিলটি পেশ করবেন। এই বিল নিয়ে সংসদের দুই কক্ষেই আলোচনা হবে। সেই আলোচনায় বিজেপির প্রত্যেক সাংসদ যাতে উপস্থিত থাকেন, সেই মর্মে এ দিন দলের তরফে হুইপ জারি করা হয়। গতকাল রাতেই রাজ্যসভার সাংসদদেরও একই মর্মে হুইপ জারি করে অধিবেশনের প্রথম দিনে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

পাশাপাশি কংগ্রেসের তরফেও হুইপ জারি করা হয়েছে। হুইপে বলা হয়েছে, “সোমবার রাজ্যসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। কংগ্রেসের রাজ্যসভার সমস্ত সদস্যদের সকাল ১১টা থেকে অধিবেশন শেষ না হওয়া অবধি উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে। ২৯ নভেম্বর সকল সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক।” একই নির্দেশিকা লোকসভার সাংসদেরও পাঠানো হয়েছে।

Related articles

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো...

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং...

মোদিকে গুজরাট-মধ্যপ্রদেশে ঝালমুড়ি খেতে দেখিনি! বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা বিজেপির মুখে ঝামা ঘষলেন অভিষেক

বাংলায় ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নকল করে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...